হিংসা আর নিন্দা ছাড়ো– মনকে করো পরিষ্কার। স্বামী বিবেকানন্দ বলেছেন অহিংসা পরম ধর্ম। কিন্তু এখন মানুষের মনে এত হিংসা কেউ কারো সুখ পছন্দ করে না। কেউ কারো ভালো থাকা পছন্দ করে না। কারো উন্নতি সহ্য করতে পারে না। কেউ সুনাম অর্জন করলে সেটাও ভালো দৃষ্টিতে দেখে না। এই হিংসা মানুষের মধ্যে ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। মনের মধ্যে একবার প্রতিস্থাপন হয়ে গেলে সেটা বের করা কঠিন। সবকিছুতে দোষ খুঁজতে শুরু করে। নিজেকে বুঝতে হবে সবাই সব কিছু পারে না। সবার সব যোগ্যতা থাকে না। ঘরে হিংসা, বাইরে হিংসা, দেশে হিংসা, রাজ্যে হিংসা, কেউ ভালো থাকতে ভাব ধরে, কেউ ভালো সাজতে ভাব ধরে। সবকিছুতে প্রতিযোগিতা। স্বল্পতে কেউ সন্তুুষ্ট থাকতে পারে না।
হিংসা আর মন্দ ছাড়ো মনটা করো অহংকার মুক্ত। এরপর প্রস্তুতি — যাওয়া হবে সৃষ্টিকর্তার দরবার। ইচ্ছা শক্তি নিজেকে পরিচালনা করে। শুধু বড় লোক হয়ো না বড় মনের মানুষ হও। দু‘দিনের দুনিয়ায় কোনোকিছু স্থায়ী নয়। আসবে একা যাবে একা সঙ্গে কেউ থাকবে না। আমার আমার করো না। নিজের প্রাণটাও তোমার না, সৃষ্টিকর্তার দান।












