ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আসিফের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার বাসিন্দা ৫ম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ আসিফ (বয়স ১২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন চমেকের ৫১নং হেমাটোলজি ক্যান্সার শিশু ওয়ার্ডে ১৪নং সিটে চিকিৎসাধীন। এর আগে সে গত ১৭ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ এক মাস ১০ দিন চমেক ১৬নং ওয়ার্ডে চিকিৎসা নিলেও এখনো সুস্থ হয়নি। তার পিতা মুহাম্মদ আবদুল হামিদ একজন গাড়ি চালক। কিন্তু ছেলের চিকিৎসার জন্য সময় দেওয়ায় তিনি ইতিমধ্যে চাকরিও হারিয়েছেন। দরিদ্র পিতা আবদুল হামিদের পক্ষে টাকার অভাবে শিশু আসিফের উন্নত ক্যান্সার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, আসিফের উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৪–১৫ লাখ টাকা প্রয়োজন। তাই সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহায়তা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা জনতা ব্যাংক একাউন্ট নং–০১০০২৯৮৭০৯২৯০ (আবদুল হামিদ), বিকাশ ও নগদ নম্বর–০১৮২০–৫৮৪২৮৪। নং–২০৩/১০

পূর্ববর্তী নিবন্ধকুতুবউদ্দিন আহমেদ চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরাউজানের সাবেক মেয়র বেবী চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল