বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আব্দুস ছবুর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মিলিটারিপুল সংলগ্ন এলাকায় আরকান সড়কে তার মরদেহটি পড়েছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহত আব্দুস ছবুর কর্ণফুলী উপজেলার হাজী রহম আলীর বাড়ির মৃত ছালেহ আহমদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস ছবুর দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি চারদিন আগে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে পরিবার তাকে খুঁজে পাচ্ছিল না। পরে বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান বলে খবর পান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের এক হাতে ও মাথায় গভীর জখম দেখা গেছে। তার গায়ে জামা ছিল না। গলায় মালা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলায়লা বেগম
পরবর্তী নিবন্ধনগরে চোরাই বাইক বিক্রি করতে এসে পুলিশ সদস্য ৪ সহযোগীসহ গ্রেপ্তার