বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল লতিফকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়াকে সদস্য–সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ জানুয়ারি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম দক্ষিণজেলা ইউনিট কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ এই আহবায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য সদস্যরা হলেন–যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মীর ছগীর আহমদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আবু তালেব, মো: মহসিন খাঁন তরুণ, বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা মো: শাহাব মিয়া। নবগঠিত কমিটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।











