বৈশাখ এলো নতুন সাজে
টাক ঢুমা ডুম তালে,
বৈশাখ এলো কোকিল ডাকা
পলাশ ফুলের ডালে।
বৈশাখ এলো রিমঝিম সুরে
বাজে পাতার বাঁশি,
বৈশাখ এলো মনের কোণে
খুশি রাশি রাশি।
বৈশাখ এলো নৌকার পালে
ভাটিয়ালির গানে,
বৈশাখ এলো দূর নীলিমায়
তাকিয়ে সুদুর পানে।
বৈশাখ এলো গাঁয়ের পথে
কাঁশ বনের মাঝে,
বৈশাখ এলো সরিষা ক্ষেতে
হলুদ হয়ে সাজে।
বৈশাখ এলো শিরীষ তলায়
গানের সুরে সুরে,
বৈশাখ এলো হৃদয় জুড়ে
সারা বছর ঘুরে।









