বেড়ে ওঠা ঘাস সাজিব চৌধুরী | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ চেয়ে দেখো একপ্রস্ত মাটি, তার মাঝে তুমি বেড়ে ওঠা ঘাস। তুমি এখন আকাশ খোঁজো; তোমার চৌদিকে শুধুই বাতাস। আকাশে-বাতাসে কুয়াশার বাসা, তুমি প্রেমে মগ্ন মায়াবী নিশির; জানি, তুমি উদ্বেলিত, দেখে-দেখে তোমার ডগায় সুখের শিশির।