বেইজ বিলিয়ার্ডস এর উদ্যোগে ইন হাউস এইট বল মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে সম্পন্ন হয়। প্রায় ছয় ঘণ্টা ব্যাপি উত্তেজনাকর ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন সজল হায়দার ও শাকিল। রানার্স আপ হন আশরাফ উদ্দিন আহমেদ ও সালমান ফারাইশি মিসকাত। খেলা দেখার জন্য বেইজ বিলিয়ার্ডসের সব খেলোয়াড় এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











