বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, উপাধি প্রদান, ভিক্ষুসংঘের পিতা–মাতা সম্মাননা, অনলাইনভিত্তিক বৌদ্ধ ধর্মীয় স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সম্মাননা প্রদান ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গতকাল (১৬ অক্টোবর) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অগ্গশাসনধ্বজ, সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ–উপসংঘনায়ক শাসনতিলক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অভ বাংলাদেশ–এর মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের।











