বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিনের স্মরণসভা

| শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, সীতাকুণ্ড উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিনের স্মরণসভা গতকাল অনুষ্ঠিত হয়।

ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বক্তব্যে ডা. এখলাছ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে বলেন যাতে পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এতে আরও বক্তব্য রাখেন ভারত–বাংলাদেশ মৈত্রী সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. দেবব্রত দেবরায়, আবুল হাশেম, মহিউদ্দিন রাশেদ, ডাক্তার মোহাম্মদ ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম খান, সরোয়ার কামাল দুলু, হেলাল উদ্দিন, রাশেদ মনোয়ার, আজহার মিয়া, মশিউর রহমান খান, নারায়ন দাস, হাসিনা আক্তার টুনু, এম কাইছার উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে এনসিসি ব্যাংকের অভিনন্দন
পরবর্তী নিবন্ধরাহাত্তারপুল ফ্লাইওভারের সৌন্দর্যবর্ধনের উদ্বোধন