বিশ্বকাপের দুটি স্থানের জন্য প্লে-অফে লড়বে ছয়টি দল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আন্তঃমহাদেশীয় প্লে–অফের ড্রয়ে নিউ কালেডোনিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জ্যামাইকা। আর বলিভিয়ার মুখোমুখি হবে সুরিনাম। আন্তঃমহাদেশীয় প্লে–অফের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই পর্বে বিশ্বকাপের দুটি জায়গার জন্য লড়বে ছয়টি দল। আগামী মার্চে গুয়াদালাহারা ও মন্তেরেতে অনুষ্ঠিত হবে এই প্লে–অফ। প্লে–অফের দুটি ফাইনালে সরাসরি খেলবে ইরাক ও কঙ্গো। জ্যামাইকা ও নিউ কালেডোনিয়ার মধ্যকার প্রথম সেমি–ফাইনাল থেকে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে কঙ্গোর। অন্য ফাইনালে ইরাক লড়বে বলিভিয়া–সুরিনামের মধ্যকার দ্বিতীয় সেমি–ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে। দুই ফাইনালে জয়ী দল নিশ্চিত করবে কানাডা, মেঙিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে জায়গা।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখতে হবে : ইসরাফিল খসরু
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ প্রিমিয়ার ফুটবলের ফাইনালে দ্যা ফাইটার্স