বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সমপ্রদায়ের নারী এবং পুরুষের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নালাপাড়া : চট্টগ্রাম–১১ সংসদীয় আসনের ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নালাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সৌজন্যে আয়োজিত এ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ–সভাপতি মশিউল আলম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাওসার হোসেন বাবু, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্যসচিব সৈয়দ তসলিমুর রহমান এবং বিএনপি নেতা সেলিম, রনি ও আলী। অনুষ্ঠানে দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অনিল পাল, দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক দেবনাথ, সভাপতি অলকেশ পাল, সাধারণ সম্পাদক গৌতম দে, নির্বাহী সদস্য রাজিব বিশ্বাস রাজা, সদরঘাট থানা যুবদল নেতা আবু তালেব লিটন, শাহেদ, সালমান, ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা রিদুয়ান আলম, সাফায়েত হোসেন মিহাব প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সদরঘাট থানা যুবদল নেতা আবু তালেব লিটন, শাহেদ ও সালমান এবং ইসলামিয়া কলেজ ছাত্রদল নেতা রিদুয়ান আলম ও সাফায়েত হোসেন মিহাবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা পূজা পরিষদ : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সমপ্রদায়ের নারী এবং পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল সেনের সঞ্চালনায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবের আমেজে দেশব্যাপী উদযাপিত হবে। মা দুর্গার আরাধনাই হোক জগতের কল্যাণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ–সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, অলক মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, অর্থ সম্পাদক দীপক তালুকদার, প্রকাশনা সম্পাদক অমিতাভ দাশ, নারী নেত্রী মিনু রাণী দেবী, অশ্রু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বস্ত্র বিতরণ করা হয়।

চন্দনাইশ বরমা ইউনিয়ন : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে বস্ত্র বিতরণ করা হয়। গতকাল ১৬ অক্টোবর বিকালে উপজেলার বরমা ইউনিয়নের ধামিরহাট হরি মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎফল রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান, ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, বলরাম চক্রবর্তী, অলক দে, বিষ্ণু যশা চক্রবর্তী প্রমুখ। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। সমপ্রীতির অনন্য দৃষ্টান্ত রয়েছে এদেশে। হাজার বছর ধরে এ দেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে। বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এবারের শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।

লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগর : লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের উদ্যোগে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার সকাল ১১টায় প্রবর্তক সংঘ এবং বিকাল ৪টায় মাঝিরঘাট পার্বতীপুর ফকির পাড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন কামরুল হুদা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইন্টার ন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি–৪ বাংলাদেশের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন সিএলএফ সেক্রেটারি লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, রিজিওনাল চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন অশেষ কুমার উকিল, শেভরন ডায়াগনস্টিকের অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টর লায়ন ডাঃ বিদুৎ বিশ্বাস, জোন চেয়ারপার্সন লায়ন অঞ্জন শেখর দাশ সিআইপি, জোন চেয়ারপার্সন উইথ ক্লাব লায়ন অহিদুল ইসলাম শিকদার, জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার দিবাকর সেন গুপ্ত, জোন চেয়ারপার্সন লায়ন পরেশ কুমার চৌধুরী, আইপিপি লায়ন পার্থ ভট্টাচার্য, ক্লাব সেক্রেটারি নারয়ণ মজুমদার প্রমুখ।

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী জগতার পাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের পক্ষে এসব উপহার ও আর্থিক অনুদান দেওয়া হয়।

এ সময় বক্তরা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা সবাই বাংলাদেশি। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সবাই যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য বিএনপি সরকার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম সমপ্রীতির এলাকা। এখানে সবাই মিলেমিশে থাকব। কোনো ধরনের গুজবে কান দেবেন না। কোনো সমস্যা হলে প্রশাসনকে জানান।

এ সময় জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শরীফ হোসেন, সাতকানিয়া–লোহাগাড়া স্টুডেন্ট ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি জোহাইর আল জামী, বড়হাতিয়া ইউনিয়ন যুবদলের নেতা মহিউদ্দিন, ব্যাংকার এস এম ফারুক জাবেদ এবং বিএনপি নেতা কাউছির। এ ছাড়া উপস্থিত ছিলেন জগতার পাড়া শ্রীশ্রী দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির ২০২৬ সালের উপদেষ্টা কাঞ্চন নাথ, সভাপতি উদয় শংকর নাথ, সহসভাপতি অজয় কুমার নাথ ও সহ–অর্থ সম্পাদক প্রভা কর নাথা প্রমুখ।

দক্ষিণ কাট্টলী হরি মন্দির : নগরীর দক্ষিণ কাট্টলী হরি মন্দির সর্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পূজামণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম–চট্টগ্রাম’র সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট বাগ্মী, প্রাবন্ধিক ও গবেষক সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, রাজনীতিবিদ কুতুব উদ্দিন ও আবু জাকের, ছাত্রনেতা সুকান্ত মজুমদার, নারী সংগঠক শিল্পী চৌধুরী ও সুচিত্রা ধর। দক্ষিণ কাট্টলী হরি মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন মহাজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী স্বাধীন।

আনোয়ারা উপজেলা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ : আনোয়ারা উপজেলা শাখা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১৬ অক্টোবর) আনোয়ারা সদরস্থ পাঠনীকোঠা ও বারশত গ্রামে অসহায় ও দরিদ্র মানুষের অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিকাশ দত্ত, আনোয়ারা রামকৃষ্ণ সারদা সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাশ, পরিষদ কর্মকর্তা অলক দত্ত, প্রিয়রঞ্জন দাশ, হিল্লোল চৌধুরী, উত্তম সেন, দেবপ্রসাদ দাশ, পারিজাত চক্রবর্তী, সুমন চৌধুরী, তবলু দাশ, রাজীব দত্ত, অরিন্দম সেন, উচ্ছ্বাস দাশ, শান্তনু ভট্টাচার্য্য, সুজন দে, রকি চৌধুরী, পুলক দত্ত, পিকলু মিত্র, জয়প্রকাশ সেন, বাবুল ধর, শিমুল দাশ, চন্দন চক্রবর্তী প্রমুখ।

পাঞ্চজন্য গীতাপাঠক যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ : বাংলাদেশ পাঞ্চজন্য গীতাপাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শারদ উপহার (বস্ত্র বিতরণ) করা হয়েছে। গত ১৪ অক্টোবর নগরীর পাথরঘাটা সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি লিমিটেডের সাবেক ডিজিএম লায়ন শম্ভু দাশ। উপলেন্দু রাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা শিক্ষক উত্তম চক্রবর্ত্তী।

এসময় উপস্থিত ছিলেন বাবলা নাগ, সভাপতি গীতা সুধাকর প্রদর্শন দেবনাথ, সহ–সভাপতি বিশিষ্ট কীর্তনীয়া সুধামা দাশ সুজন, অক্টোপেড শিল্পী টিটু চৌধুরী, সাধারন সম্পাদক পণ্ডিত ছোটন চক্রবর্ত্তী, অর্থ সম্পাদক বিশিষ্ট গীতাপাঠক মিশন দত্ত সপু প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সান্টু শীল, সুজন দাশ, রাজীব আইচ, পরিষদের বোয়ালখালী উপজেলার সভাপতি বিশিষ্ট বিধান চৌধুরী, আনোয়ারা উপজেলার সদস্য শিমুল আইচ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচেরাগী পাহাড়ে সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আল্লামা বজলুর রহমান (রহ.) এর ওফাত বার্ষিকী