ওষখাইনীরি নূরীয়া সুন্নিয়া ট্রাস্ট : ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিভিন্ন অধিবেশনে মহানবীর আগমন, আদর্শ ও শিক্ষা এবং মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। প্রতিদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী।
সেমিনারে আলোচক ছিলেন পীর ছাদেকুর রহমান হাশেমী, ড. কামাল উদ্দীর আযহারী, ড. হাফেজ নুর হোসাইন, ড. নুরুন্নাবী আযহারী, মুহাম্মদ শাহ আবু তাহমিদ আযহারী, পীর আরিফুর রহমান, হাসান রেজা, হাসান মুহাম্মদ কফিলুদ্দীন, আবু ছালেহ, পীরজাদা তকিউদ্দিন আহমদ, মোজাম্মেল আযহারী, জাহেদ আযহারী, সরওয়ার আলম রেজভী, শাহাদাত হোসাইন, মিশকাতুল ইসলাম, হাফেজ আরিফ, মনছুর নূরী, আব্দুর রহমান নূরী ও হাসনাত শোয়েব।
এড মিলাদুন্নবী
বেঙ্গুরায় ঈদে মিলাদুন্নবী : আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবজাতির জন্য হেদায়েত, শান্তি ও পরম মুক্তির বার্তা নিয়ে এসেছে। বিশ্বনবীর আদর্শ অনুসরণ করাই আমাদের মুক্তির একমাত্র উপায়।
হযরত শাহ মাসুম খুলনবী (রহ.) আশিকীন ফোরামের পক্ষে আল্লামা সাইয়েদুল হক আনসারীর তত্ত্বাবধানে ও সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সা.) ও হযরত শাহ মাসুম খুলনবীর (রহ.) ওরস উপলক্ষে বোয়ালখালী বেঙ্গুরায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ মাইনুল হক সাকির সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মফিজুর রহমান। তাকরির পেশ করেন মোজাম্মেল হক কুতুবী, হাবিবুল হক, আবুল মনসুর, আবরারুল হক আবেদ, রিদওয়ানুল হক প্রমুখ।
রহমানিয়া দরবার শরীফ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ নং ওয়ার্ড উত্তর হালিশহর মোল্লাপাড়ায় মুফতি সৈয়দ আমিনুর রহমান নকশ্বন্দী মোজাদ্দেদীর (রহ.) দরবার প্রাঙ্গণে গত শুক্রবার উদযাপিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন সিলসিলায়ে তরিকায়ে নকশ্বন্দীয়া মোজাদ্দেদিয়া রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশ্বন্দী মোজাদ্দেদি। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ আবুল কাশেম, ডা. এস এম কামাল উদ্দিন ইউসুফ। আলোচক ছিলেন চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ ফরহাদ আমিন আল কাদেরী, হাফেজ সৈয়দ মোহাম্মদ আহসানুল আমিন রাহাত নক্শবন্দী মোজাদ্দেদি, সোহেল আমিন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম আসাদ, হাফেজ শরফুল আমিন ও হাফেজ ক্বারী জুনায়েদ রেজা।












