বিনামূল্যে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে পারবে শিক্ষার্থীরা

| বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশপাকিস্তান টেস্ট সিরিজকে সামনে রেখে শিক্ষার্থী ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী ও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ম্যাচ ভেন্যুগুলোর গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। নিজ নিজ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ পরিচয়পত্র বহনকারী শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এই সুবিধা পাওয়া যাবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে (১২ মে) এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে (১৬২০ মে)

পূর্ববর্তী নিবন্ধবেইজ বিলিয়ার্ডসের এইট বল মিক্সড ডাবলস টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধএবার মিয়ানমার লিগে খেলতে যাচ্ছেন ঋতুপর্ণা