বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে সহায়তা করে

পটিয়ায় প্রত্যয়ের বিতর্ক কর্মশালার সমাবর্তনে বক্তব্য

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের যুক্তিতে শাণিত করা এবং আরো বেশি যুক্তিবাদী হিসেবে গড়ে তুলতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজিত বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান গতকাল বুধবার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে ও লায়ন ক্লাব অব চট্টগ্রাম বাকলিয়ার সহযোগিতায় কর্মশালায় পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা তৈরি করে। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা লায়ন একেএম সালাউদ্দিন, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, জেলা দায়র জজ আদালতের সিনিয়র আইনজীবী জয় দত্ত বড়ুয়া, ব্যাংক এশিয়ার ফার্স্ট অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুজিবুর রহমান মনি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফা, প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুনুর রশীদ ও সিনিয়র সদস্য এরশাদ হোসাইন। প্রত্যয়ের সিনিয়র সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। অতিথিরা মাসব্যাপী কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ