চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বিএনপি দেশের মানুষের সাথে ধোঁকাবাজির রাজনীতি করে না, জনগণের উন্নয়নে ও জনগণের কল্যাণে রাজনীতি করে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডকে অনেকে ধোঁকাবাজি বলে প্রচার করেছিলেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় সেবকদের সম্মানিভাতা, কৃষিঋণ মওকুফ, নদী–খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১ বৈশাখে সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করবে এবং পাশাপাশি ই হেলথ কার্ড চালুর কার্যক্রম চলছে। অনেকে ফ্যামিলি কার্ডকে তুচ্ছ বললেও জনগণের উন্নত জীবনমান ও সামাজিক নিরাপত্তার জন্য এই কার্ডের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে একদিকে যেমন দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়তা পৌঁছাবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো শক্তিশালী হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর পূর্বে তিনি ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এবং ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে মরহুম সাগের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুর সভাপতিত্বে ও দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় এবং যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনির সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, হাজী ওসমান গণি, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সহ–সভাপতি ইউসুফ খান, মাওলানা মজিবুর রহমান, নকীব উদদীন ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন আলী ইউসুফ, হোসেন মাঝি, ডাক্তার হারুন ভাই, নুরুল আবছার, নেজাম উদ্দিন, সেলিম খান, হাবিবুর রহমান, মহিউদ্দিন, সেলিম খান, জুয়েল রানা কালু, রবিউল, নুরুল ইসলাম স্বপন, আলমগীর শামসুল আলম, সাইফুল ইসলাম, আলমগীর, জাবেদ, আরিফুল ইসলাম আরিফ, শাহাদাত হোসেন রাকিব, শাওন, মাঈনউদ্দিন, নাছির উদ্দীন, আবদুল সাত্তার, আবুল কালাম, মনিরুল ইসলাম আবির, জাফর, খোকন, রাকিব, সালাউদ্দিন, আজিজ, আবদুল হালিম, জাহেদ, মুন্না, মিরাজ, সাকিব, মাইকেল, ইসমাইল, কাইছার, সৌরভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










