বান্দরবান ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবির

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

বান্দরবান ডায়াবেটিক হাসপাতালে উদ্যোগে গরীব অসহায় হতদরিদ্র মানুষদের সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও ডায়বেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে গরীব অসহায় হতদরিদ্র মানুষদের জন্য দিনব্যাপী চক্ষু শিবিরের আয়োজন করা হয়। রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু হসপিটালের ডা. অনিক, কেনিয়া থেকে আগত ড. অস্টিন এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ মুনতাহিনা। উপস্থিত ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের অপারেশনস ম্যানেজার পেনহেইরো এবং গবেষণা সমন্বয়কারী ইয়াসমিন। বান্দরবান ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন জানান, চক্ষু শিবির থেকে বাছাইকৃত ছানি রোগীদের চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এছাড়া যেসব রোগী চোখের জটিলতা অর্থাৎ ‘ রেটিনোপ্যাথি’ সমস্যায় ভুগছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে রেফার করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট দিবস কাল : ক্লাব ফেস্ট ও জ্বালানি বিষয়ক লেকচার
পরবর্তী নিবন্ধন্যায্য দাবি আদায়ে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করুন