বাগীশ্বরী সংগীতালয়ের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সংগীতচর্চা একটি সমাজকে সুস্থ, মানবিক ও পথভ্রষ্টতা থেকে দূরে রাখে। সংগীত মানুষের আত্মার ভাষা– এটি ব্যক্তি ও সমাজকে করে তোলে আরও সুন্দর ও সৃজনশীল। বাগীশ্বরী সংগীতালয় ভবিষ্যতেও সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মকে সৃজনশীলতা ও নৈতিকতার পথে অনুপ্রাণিত করবে। অর্ধশত শিক্ষক সংবর্ধনা সত্যিই প্রশংসনীয়। শিক্ষকরা জাতির পথপ্রদর্শক। তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও পরিশ্রমে শিক্ষার্থীরা গড়ে ওঠে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে। শিক্ষকরাই জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করেন। তাই তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তি উপলক্ষে (টিআইসি মিলনায়তনে ২১ ও ২২ এপ্রিল ২দিনব্যাপী এক সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়। গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। সমাপনী পর্বে আলোচনা সভা, শিক্ষক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। অতিথি ছিলেন সংগীতশিল্পী আব্দুর রহিম। সভাপতিত্ব করেন সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রিষু তালুকদার। অদিতি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক যীশু সেন, প্রকৌশলী রিমন সাহা, ব্যাংকার উৎপল চক্রবর্তী, ডা. সৌমিত্র দাশ, অধ্যাপক ছন্দা শর্মা, মো. মশিউল আনোয়ার খান, এনি নাথ, সমীরণ সেন, পলাশ দে প্রমুখ। এতে শিক্ষাদানে অবদান রাখা এসব গুণী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন ছন্দা শর্মা, সৌমেন দাশ, রশ্মি চৌধুরী, শান্তা চক্রবর্তী, লাবনী প্রভা দত্ত, যীশু সেন, পম্পি মল্লিক, স্বাতী সেন, সুস্মিতা দাশ, এনি নাথ, সরস্বতী চৌধুরী, মো. মশিউল আনোয়ার খান, শিপীকা কুণ্ডু, পুতুল রাণী ধর, জয়ন্তী রাণী রায়, তুলিকা ভট্টাচার্য্য, ঝুমুর খাস্তগীর, শুভ্রা চৌধুরী, জয়শ্রী দত্ত, বর্ণা তালুকদার, সনাতন দাশ, রূপক ভট্টাচার্য্য, নিরুপম দাশ, মুন্না ভট্টাচার্য্য, সুমি সেন, মনিষা সরকার, জয়শ্রী চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, রুমকি সেন, সমীরন সেন, রুমি দত্ত, কলি সরকার, সুধাংশু বিকাশ দাস, ডা. সৌমিত্র দাশ, শোমা খাস্তগীর, প্রিয়াংকা দত্ত, কনিকা পাল, রনি চক্রবর্তী, বিজয়লক্ষ্মী দত্ত, মম দাশ, তমা দত্ত, পলাশ দে, অদিতি সাহা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












