বাকলিয়ার শীর্ষ সন্ত্রাসী ‘ছোট বাদশা’সহ ৪ জন গ্রেফতার

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে পুলিশের শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত ২৯৩ নম্বর আসামি বাদশা প্রকাশ ছোট বাদশাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক দল রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- মো. বাদশা ওরফে ছোট বাদশা (২২), শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) এবং মো. আকাশ (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মো. বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি এক্সেস রোডের আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেফতারকৃত চার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরো বলেন, নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গিয়াস কাদেরে আস্থা বিএনপির
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২