বাংলাদেশ অলিম্পিক অ্যাসো’র নতুন সভাপতি হলেন সেনাবাহিনী প্রধান

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

একক প্রার্থী হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে গতকাল এমন ঘোষণা দেওয়া হয়েছে। সাধারণত, বিওএর সভাপতি হন সেনাপ্রধান এবং তা নির্বাচনের মাধ্যমে। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। সেনাপ্রধান অবসরে গেলে নতুন সেনাপ্রধান হন বিওএর সভাপতি। বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। গত ২ অক্টোবর বিওএর সভাপতি পদ থেকে পদত্যাগ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এরপর থেকে পদটি শূন্য অবস্থায় ছিল।

পূর্ববর্তী নিবন্ধভুটানের বিপক্ষে স্বাভাবিক খেলাই খেলতে চান তহুরা
পরবর্তী নিবন্ধফয়সালের হ্যাটট্রিকে ম্যাকাওকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ