ডারউইন টেস্টের চারদিন ব্যাট–বল হাতে অসাধারণ পারফরমেন্সে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। তাই বাংলাদেশকে প্রশংসা ভাসাচ্ছেন বিশ্বের সাবেক ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে দেশের মানুষদের জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং সে দেশের মানুষের জন্য এটি এক অবিস্মরণীয় মুহূর্ত।’ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ অশ্বিন লিখেছেন, ‘বাংলাদেশের এটি একটি দুর্দান্ত পারফরমেন্স। এটি নির্ধারিত টেস্ট সেন্টারের গুরুত্ব আবারও মনে করিয়ে দিল। ডারউইনের কন্ডিশন অস্ট্রেলিয়ানদের চমকে দিয়েছে।’ ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো ও প্রথম জয় বাংলাদেশের ক্রিকেটের এক বিশাল ঐতিহাসিক মুহূর্ত।’ শ্রীলংকার সাবেক ব্যাটার রাসেল আর্নল্ড বলেছেন, ‘এই অর্জনকে মহাকাব্যিক ও অবিশ্বাস্য এক পারফরমেন্স বলা যায়।’












