বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

পশ্চিম এশিয়া সংকটে সার, জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করতে বাংলাদেশের জন্য ১ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশের দুটি প্রকল্পের জন্য এ ঋণ অনুমোদনের কথা গত শুক্রবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করবে। খবর বিডিনিউজের।

বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের পরিচাক জঁ পেসমে বলেছেন, পশ্চিম এশিয়া সংকটের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সেই সঙ্গে সংকুচিত হয়ে আসা আর্থিক খাত বাংলাদেশের অর্থনীতিকে, বিশেষ করে ক্ষুদ্র চাষি এবং দরিদ্র ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর ওপর গভীর প্রভাব ফেলেছে। এ প্রকল্প ১৪ লাখ হেক্টর ফসলি জমিতে ধান চাষে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, সহপাঠীর বাবাকে অভিযুক্ত করে থানায় মামলা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠক গুলিবিদ্ধ অবস্থায় আটক