বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা গত ২৮ আগস্ট উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। ১ম অধিবেশনে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন বাঁশখালী ঋষিমঠ ও মিশনের মহারাজ রামানন্দ পুরী ও নাপোড়া লোকনাথ আশ্রমের মহারাজ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী।

বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহল আমিন, জেলা পূজা কমিটির সহসভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত, উপজেলা জামায়াতের আমীর মো. ইসমাইল, চসিক মেয়রের একান্ত সহকারী মারুফ হক চৌধুরী। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুধীর মল্লিক রায়, ডা. অধর লাল চক্রবর্তী, সাংবাদিক তাপস কুমার নন্দী, প্রদীপ কান্তি গুহ।

সম্মেলনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হ্যাঁনা ভোটের মাধ্যমে দুই বছর মেয়াদে লায়ন শেখর দত্তকে সভাপতি, অধ্যাপক অধ্যাপক বাবুল কান্তি দেবকে সহসভাপতি, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন জেলা কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির শিক্ষা সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধমাওলানা সোলাইমান