বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাপ্পা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০৩ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম জজ কোর্টের এডিশনাল পিপি ও বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ–সভাপতি এডভোকেট নাছির উদ্দীন, প্রবীণ বিএনপি নেতা সরওয়ার আলমসহ বাঁশখালী পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। এসময় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সম্প্রীতি অক্ষুণ্ন রেখে পূজা কার্যক্রম পরিচালনা করে যাওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধঅদ্ভুতুড়ে দ্বি-চিড় পরীক্ষা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে আইটি কনফারেন্স