প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. আরিফ উদ্দিন (২২) নামে এক যুবককে গতকাল রবিবার বিকালে আটক করেছে থানা পুলিশ। আরিফ শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র। আটক আরিফ উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানা সূত্র জানিয়েছে।












