বাঁশখালীতে উপজেলা আইনশৃংখলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা গতকাল সোমবার উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি
কমিশনার (ভুমি ) মো. ওমর সানী আকন, কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ, মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার, মেডিকেল অফিসার মো. তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসাইন চৌধুরী, মিজানুর রহমান, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে,এম, সালাহউদ্দিন কামাল, শহিদুল ইসলাম সিকদার, মো. আবুল কালাম, রোকসানা আক্তার, রাশেদ নুরী, বিকাশ কান্তি দত্ত, মো. শহীদুল্লাহ,
নুরুল আমিন ছানুভী, মোছাম্মদ তানজিম, মো. ওসমান,
মাহমুদুল হক, বাদশা মিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বাঁশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান জানান। তিনি এ সময় বর্তমান নির্বাচনকালীন সময়ে এলাকার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান ।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে গনভোটের পক্ষে অবহিতকরণ মূলক আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












