বাঁশখালীতে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে পল্লী বিদ্যুৎ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১। গত কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়া উপজেলার কাথারিয়া, বাহারছড়া ও সরল ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নির্বাহী প্রকৌশলী মো. নারিফুর রহমান, ডিজিএম (কারিগরি) রিপন কুমার দাম, ডিজিএম মো. আতিকুর রহমান, এলাকা পরিচালক মো. কাছিম আলী, এজিএম (ওঅ্যান্ডএম) মো. সালেকুর রহমান, ডালিম কুমার, সহকারী প্রকৌশলী মো. সাহেদ ইকবালসহ সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় কর্মকর্তারা বলেন, দুর্যোগের সময় বিদ্যুৎ সেবা সচল রাখার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে পল্লী বিদ্যুৎ সমিতি সবসময় বন্যার্ত মানুষের পাশে থাকবে। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’
পরবর্তী নিবন্ধএভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে নতুন মুখ ডা. দেবাশীষ চৌধুরী