বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী টিএন্ডটি অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের হোয়াইক্যং নয়াবাজার এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ (৩০) ও তার স্ত্রী তাছলিমা (২৮)।

বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খান তাঁর কর্মের মাঝেই বেঁচে থাকবেন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন আহত