বাঁশখালীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ ২ জন এবং ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁশখালী থানার অপারেশন অফিসার (এসআই) মোঃ আরিফ হোসেন গতকাল শনিবার রাতে প্রদত্ত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। সূত্রমতে, শনিবার বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৮নং ওয়ার্ডের বাঁশখালী টু পেকুয়া আঞ্চলিক পাকা সড়কের উপর সন্দেহভাজন ১টি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পুলিশের সংকেত দেখে পালানোর চেষ্টা করে। এ সময় কঙবাজার রামুর কুনিয়া পালং ইউপির কেছুবনিয়া ২নং ওয়ার্ড এলাকার রহমত উল্লাহ ও সোনামেহের এর পুত্র মোঃ ইয়াছিন (২৬), কুমিল্লার বুড়িচং ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহ দৌলতপুর এলাকার মৃত আবু জাফর ও বিউটি আক্তারের সুমন হোসেনকে (৩০) আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অপরদিকে পুইছড়ি ইউপির নাপোড়া মীরপাড়া ৮নং ওয়ার্ডের মোঃ সাঈদের (৫৫) বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ সাঈদকে গ্রেফতার করেন। সে পুইছড়ি ইউপির মীর পাড়া এলাকার মৃত কামাল উদ্দিন ও মাসুদা খাতুনের পুত্র। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক পৃথক অভিযানে ইয়াবা ও মাদক উদ্ধার ও গ্রেফতার সংক্রান্তে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপূর্ব পাঁচরিয়া ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম উদ্বোধন