বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর

পটিয়ায় প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে এনামুল হক এমপি

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

পটিয়ার এমপি এনামুল হক এনাম বলেছেন, বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। এদেশে সংখ্যালগু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। সকল মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে এবং বর্তমান বিএনপি সরকার কোন ধর্মকে আলাদা চোখে দেখেন না। সব ধর্মের মানুষ যাতে স্বাধীন ও নিরাপদে যার যার ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। গতকাল রোববার সন্ধ্যায় পটিয়া উপজেলার জঙ্গলখাইনের ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনী ঊনাইপূরা ছাত্র কল্যাণ সংসদ আয়োজিত ঊনাইপূরা লংকারাম বৌদ্ধ বিহারে মৈত্রী ও সমপ্রীতির আলোয় কেটে যাক, সব অন্ধকার স্লোগানে প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এসব কথা বলেন। ঊনাউনপূরা লংকা রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ থের এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জঙ্গলখাইন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম সিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় বৌদ্ধ সমপ্রদায়ের নেতৃবৃন্দ। প্রবারণা পূর্ণিমার আলোচনা সভা শেষে বৌদ্ধ সমপ্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এনামুল হক এমপি সহ অতিথিবৃন্দ ফানুস উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধধর্ম-বর্ণনির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধআজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী