রাউজানে মহামুনি তরুণ সংঘের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত শিক্ষক বনবীর বড়ুয়ার স্মরণে বনবীর স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ৯ অক্টোবর মহামুনি টিলা মাঠে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদের সভাপতি শ্রীজিৎ বড়ুয়া হিল্লোল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অর্ক মুৎসুদ্দি জুয়েল। এতে বক্তব্য দেন সহ–সভাপতি রানা বড়ুয়া, শিক্ষক মান্না বড়ুয়া,সুজন প্রসাদ বড়ুয়া, সমীর বড়ুয়া, শিক্ষক রাজেশ মুৎসুদ্দী, স্নেহতোষ বড়ুয়া, সুরুজ চৌধুরী এবং ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দী। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অষ্টাঙ্গিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউথস অব মহামুনি (৩)। খেলা পরিচালনা করেন লাভু বড়ুয়া,অঙ্কন চৌধুরী ও প্রতিত্য বড়ুয়া রাহুল। ধারাভাষ্যে ছিলেন অনির্বাণ বড়ুয়া ও দীপ্ত বড়ুয়া। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।











