বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল সোমবার এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, বঙ্গভবনের দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না। খবর বিডিনিউজের।

শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে শেখ হাসিনার সমালোচনা করে বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা বলেন, তারা ১৯৭২–এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২–৭৫, ২০০৯–২০২৪) বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন, আওয়ামী লীগকে তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ১৯৭১–এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি।

পূর্ববর্তী নিবন্ধবদলে গেল চবির কেন্দ্রীয় গ্রন্থাগার গ্রন্থাগারমুখী হচ্ছে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া রোগী