মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাথা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। কিন্তু এর নেপথ্যে যারা ছিল, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে তাদের মুখোশ খুলে দিতে হবে। গতকাল শনিবার মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজারস্থ লালচাঁন্দ রোডে ফাউন্ডেশনের কার্যালয় চত্ত্বরে সভায় প্রধান বক্তা ছিলেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি নাঈম উদ্দিন আহম্মদ। সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী। এস এম এ কায়েসের সঞ্চালনায় বক্তব্য দেন, ইকবাল হোসেন, কাজল প্রিয় বড়ুয়া, আনিসুর রহমান মানিক, শহিদুল ইসলাম শহীদ, ইউছুফ, উৎপল, লিটন, বিপ্লব বর্ধন, মুবিনুল হক মনিরাজ, মহিউদ্দিন, হাসান জাহেদ, জাহাঙ্গীর, আসাদ, রুবেল, আব্দুল্লাহ, নাছির, মাসুদ, জামাল, মাহিবী তাজওয়ার চৌধুরী, ঈশান আলম, সাগর, অনিক , সাইফুল, হৃদয়, মোস্তফা আজগর, ফারুক প্রমূখ।
সকাল ১০ টা থেকে খতমে কোরআন, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।














