ফ্যাশন প্রদর্শনীতে মেধার স্বাক্ষর রাখলেন সিবিইউএফটি শিক্ষার্থী

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

মর্যাদাপূর্ণ ফ্যাশন প্রদর্শনী ‘দ্য কালার অ্যাটলাস অফ বাংলাদেশ’এ নিজের ফ্যাশন কালেকশন সফলভাবে উপস্থাপন করে মেধার স্বাক্ষর রেখেছেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) শিক্ষার্থী মো. নাহিদ রহমান। তিনি সিবিইউএফটি’র ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের (ব্যাচ ২০১) শিক্ষার্থী। গত মঙ্গলবার ‘অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা’তে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন ‘অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা’র পরিচালক ফ্রঁসোয়া শামব্রো। প্রদর্শনীটি অত্যন্ত যত্নসহকারে কিউরেট বা বিন্যস্ত করেছেন রোকাইয়া আহমেদ পূর্ণা। তিনি একজন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ, ইউনেস্কো ফেয়ার কালচার বিশেষজ্ঞ ও ‘ডিজাইন ইন গ্লোবাল’ এবং আরএপি’র প্রতিষ্ঠাতা।

সিবিইউএফটি শিক্ষার্থী নাহিদ ফ্যাশন ও সৃজনশীল অভিব্যক্তির মাধ্যমে বাংলাদেশের ছয় ঋতুর প্রাণবন্ত রঙ, সমৃদ্ধ সংস্কৃতি এবং কালজয়ী ঐতিহ্যকে এই প্রদর্শনীতে তুলে ধরেছেন। তার এই অর্জন নতুন প্রজন্মকে দেখিয়েছে স্বপ্ন দেখার নতুন দিগন্ত। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পানিবন্দী ও আশ্রয়কেন্দ্রে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব