‘ফ্যামিলি গেইম শো’, তাহসান ফের সঞ্চালনায়

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:১১ অপরাহ্ণ

গায়ক ও অভিনেতা তাহসানের খানের সঞ্চালনায় ফের আসছে ফ্যামিলি গেইম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। সোমবার থেকে বঙ্গ ও এনটিভিতে এই শোটির সিজন ২ শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজের।

এবারের সিজনে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা থাকছে বলে আয়োজকেরা জানিয়েছেন। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। তাহসান খান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে।

তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে। বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সপ্তাহের প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সমপ্রচারিত হবে এনটিভিতে। শোটির পুনঃপ্রচার দেখা যাবে প্রতি বুধবার দুপুর একটায়। পাশাপাশি, দর্শকরা তাদের সুবিধামতো যে কোনো সময় ও যেকোনো স্থান থেকে শোটি উপভোগ করতে পারবেন বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।

পূর্ববর্তী নিবন্ধবালকে শীলখালী ও বালিকায় বিষ্ণপুর স্কুল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবয়ানের ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ মঞ্চস্থ