প্রিয়’র ‘ভেজা কাক’ এবং…

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

ভালোবাসা দিবসে প্রকাশিত হলো তৌফিক আহমেদ প্রিয়’র কণ্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা, সুর ও সংগীতায়োজনে এএসএম তারেকের পরিচালনায় গানটির ভিডিওতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন নন্দিনী ঘোষ চন্দ্র।

গানটি প্রযোজনা করেছেন নুসরাত আহমেদ বন্যা ও নিলুফার ইয়াসমিন চাঁদনি। ‘একা ভেজা কাক, ভিজে যাক, ভেজে মন আজ তবে থাক তোমার আর নেই প্রয়োজন’এমন কথার গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে প্রিয় বলেন, এটি নিরেট একটি প্রেমের গান, প্রেমে যে অভিমান থাকে সে অভিমান মাখা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে গানে। মুন ভাই অনেক আগে থেকেই আমার জন্য একটি গানের পরিকল্পনা করছিলেন। গানটি যখন তিনি তৈরি করেন তখন আমাকে ভেবেই তৈরি করেন। যখন প্রথম তার কণ্ঠে গানটি শুনি আমি মুগ্ধ হয়ে যাই। তারপরই গানটি আমার কণ্ঠে ধারণ করি। আশা করি শ্রোতারাও গানটি পছন্দ করবেন।

পূর্ববর্তী নিবন্ধরানার ১০ নম্বর গান ‘শুদ্ধ ভালোবাসা’
পরবর্তী নিবন্ধশাকিবের শর্তে মা হচ্ছেন বুবলী, ছাড়ছেন অভিনয়!