প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ডেল ইন্টার–সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট সমপ্রতি চান্দগাঁওয়ের একটি টার্ফে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে ৪টি এবং ‘বি’ গ্রুপে ৪টি দল ছিল। গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপ থেকে মোট ৪টি দল সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে জয়লাভ করে ডেল ডমিনেটরস–৪৫ এবং ডমিনেটরস এফসি–৪৭ ফাইনালে জায়গা করে নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ডেল ডমিনেটরস–৪৫ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ডমিনেটরস এফসি–৪৭ রানারআপ হওয়ার কৃতিত্ব লাভ করে। সন্ধ্যায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি এবং কোহিনুর আকতার। টুর্নামেন্ট কো–অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সুমিত চৌধুরী এবং প্রভাষক মু. মেহেদী রহমান। পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।










