প্রিপেইড মিটারের টোকেন নাম্বার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক

| বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

প্রতিবার বিদ্যুতের দাম বাড়লে গ্রাহকদের উপর ২১০ থেকে ৩০০ ডিজিটের বিশাল টোকেন নাম্বার বিদ্যুৎ বিভাগ থেকে ধরিয়ে দেওয়া হয়। বিশাল ডিজিটের এই নাম্বার প্রিপেইড মিটারে ইনপুট করতে গিয়ে গ্রাহককে যন্ত্রণা ও হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক সাধারণ গ্রাহক দীর্ঘ এই বিশাল টোকেন নাম্বারের সামান্য ভুল চাপাচাপির কারণে মিটার হ্যাঙ হয়ে যাচ্ছে যা পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের লোকজনকে টাকা দিয়ে মিটার সচল করতে হয়। আজীবন মিটার ভাড়া, ব্যাটারির টাকা, লক খোলার টাকা, ডিমান্ড চার্জ ও সার্ভিস চার্জের নামের গ্রাহক হয়রানি চলছে, তার উপর নতুন যন্ত্রণা দীর্ঘ টোকেন নাম্বার। তাই বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিপেইড মিটারের প্রযুক্তিগত এইসব সমস্যা দ্রুত সমাধান করে সাধারণ গ্রাহককে যেন দ্রুত মুক্তি দেওয়া হোক।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহাবীবুর রহমান : কবি এবং শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধপ্রকৃতির ক্রোধ ধেয়ে আসছে!