প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি আজ থেকেই শুরু

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

অবশেষে সিদ্ধান্ত পাল্টাল সরকার। দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া গতকাল শুক্রবার রাত ৯টার পর বলেন, ২৩ মে থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে। ৬ জুন শনিবার পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে। খবর বিডিনিউজের।

গত ২৪ মার্চ জারি করা এক আদেশে রোজা ও ঈদের ছুটি শেষে শ্রেণিকার্যক্রম শুরুর পরের দশ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার ওই নির্দেশনা দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সরকারিবেসরকারি মাধ্যমিক স্কুলকলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়ে গেলেও মার্চের ওই নির্দেশনার কারণে ২৩ মে শনিবারও প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলবে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অন্যদিকে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে ২৩ মে স্কুল বন্ধ রাখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে অবশেষে প্রাথমিক স্কুলেও ঈদের আগের এই শনিবার ছুটি থাকবে বলে জানানো হলো।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ১১ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইমারেতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্প