মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে হোয়াটসঅ্যাপ সুবিধা সংবলিত মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ২৫ আগস্ট অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে প্রধান শিক্ষকদের জরুরি নির্দেশনা দেওয়া হয়। খবর বাংলানিউজের।












