প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:২৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে একাধিক বিষয়ে সংঘাত ও বিরোধের জেরে দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনী সচিব (আর্মি সেক্রেটারি) ড্যান ড্রিসকল। খবর বিডিনিউজের। বিবিসি’র মার্কিন সংবাদ অংশীদার সিবিএস ড্রিসকলের এই পদত্যাগের খবর নিশ্চিত করেছে। রণাঙ্গনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি ড্রোন গাই নামে পরিচিতি পান। ৪১ বছর বয়সী ড্রিসকল ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেনাবাহিনী সচিব।

পূর্ববর্তী নিবন্ধভারতকে অবশ্যই পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি মেনে চলতে হবে : হেগের আদালত
পরবর্তী নিবন্ধকলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিস ভবনে লেপে দেওয়া হল গেরুয়া রঙ