প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

গত ১৫ আগস্ট দৈনিক আজাদীর তৃতীয় পৃষ্ঠায় ‘রাঙ্গুনিয়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদ প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কাজী লামিয়া শারমীন এক বিবৃতিতে বলেছেন, পিপিভি (পেইড পিয়ার ভলন্টিয়ার) ২০২১ সালের জুন মাসে যোগদান করেন এবং ২০২৪ সালের জুনে ৪৭ জন পিপিভির মেয়াদ শেষ হয়ে যায়। তাদের ২০২২–২৩ অর্থ বছরের উঠান বৈঠকের বকেয়া টাকার বরাদ্দ পাওয়া যায় নাই। তাই ২০২৪–২৫ অর্থ বছরে আবার চাহিদা চাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুনতিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপরিস্থিতি উত্তরণে ফের সহযোগিতার আশ্বাস জাতিসংঘের