পোলিও মুক্ত বিশ্ব রোটারি ইন্টারন্যাশনালের অঙ্গীকার

রোটারি ক্লাব অব চিটাগাং চিটাগাংয়ের সেমিনার

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে সেমিনার গতকাল শনিবার চিটাগাং ক্লাবে সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনলাইনে যুক্ত হয়ে সেমিনারে বিশ্ব পোলিও দিবসের উপর মূল প্রবন্ধ পাঠ করেন ক্লাবের লার্নিং ফেসিলেটেটর সিপি মোহাম্মদ শাহজাহান।

সেমিনারে আরও বক্তব্য দেন, রোটারিয়ান পিপি আজিজুল গনি চৌধুরী, রোটারিয়ান পিপি প্রকৌশলী আমজাদ হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ বেলাল, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ মনসুর মিয়া, পরিচালক রোটারিয়ান শেখ ফরিদ, পরিচালক রোটারিয়ান মোহাম্মদ হান্নান, বুলেটিন এডিটর রোটারিয়ান এস এম সাজ্জাদ হোসাইন, জয়েন্ট বুলেটিন এডিটর রোটারিয়ান আবদুল্লাহ আল মামুন, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, রোটারিয়ান জয়াশীস দাশ, রোটারিয়ান অ্যাড. মোহাম্মদ আইয়ুব আলী।

বক্তারা বলেন, পোলিও মুক্ত বিশ্ব রোটারি ইন্টারন্যাশনালের অঙ্গীকার। ২৪ অক্টোবর বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব পোলিও দিবস পালিত হয়। পোলিও রোগটি একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ। সাধারণত ৫ বছরের কম বয়সি শিশুরা সবচেয়ে বেশি এই রোগের ঝুঁকির মধ্যে থাকে। বিশ্ব থেকে পোলিও নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রোটারি ইন্টারন্যাশনাল, ইউনিসেফ, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, বিল গেটস অ্যান্ড মিলিন্ডা ফাউন্ডেশন এবং সরকার একসাথে কাজ করে যাচ্ছে। বিশ্ব থেকে পোলিও নির্মূল সময়ের ব্যাপার মাত্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদের অর্ধেকের বেশি পার হলেও কাজের বাকি ৭০ শতাংশ
পরবর্তী নিবন্ধস্মৃতিচারণ আনন্দ আড্ডা, পুরনো বন্ধনে নতুন উদ্দীপনা