পোর্ট সিটি ইউনিভার্সিটিতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

| সোমবার , ২ জুন, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরল আনোয়ারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. ফসিউল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি এ. এস. এম.ইফতেখারুল আজমসহ ছাত্রকল্যাণ উপদেষ্টা হুমাইরা তাজরীন।এসময় কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, প্রক্টর মু. রাশেদ খান মিলনসহ বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, শিক্ষক–শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআবদুল্লাহ আল নোমানের স্মরণসভা আজ