পূর্ব পাঁচরিয়া ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম উদ্বোধন

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১২ পূর্বাহ্ণ

পূর্ব পাঁচরিয়া ফোরকানিয়া মাদ্রাসায় গতকাল শনিবার শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ইউসুফ। প্রধান অতিথি ছিলেন, তরুণ সমাজসেবক কে. এম. আরফাজুল ইসলাম কায়সার। প্রধান বক্তা ছিলেন পূর্ব পাঁচরিয়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আবু ছিদ্দিক। আরও বক্তব্য রাখেন সমাজসেবক মো: ফরিদউদ্দিন, মো: জাভেদ হোসেন, মো: ইকবাল, মেম্বার জহির আহম্মদ, মো: হায়দার আলী, নুরুল আবছার চৌধুরী, হাফেজ আবুল বশার, মোহাম্মদ জুয়েল, মাওলানা নুরুল হক, মাওলানা মো: সায়েদ, আব্দু শুক্কুর, কামরুল ইসলাম, হাজী মো: শফি।

উপস্থিত ছিলেন জাফর আহম্মদ, আব্দুল ওদুদ, মো: রফিক, মো: সিরাজ, শহিদুল ইসলাম, আহম্মদ নূর, মো: নাছের, মো: মহিউদ্দিন, এমদাদ হোসেন, আব্দুল গফুর, মোজাম্মেল হক ও মিনহাজুল আবেদিন এবং শতাধিক মহিলা অভিভাবক। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন, সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন। সভায় আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, আকবর আলী চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা মো: আলাউদ্দিন। সভাশেষে অতিথিরা ফিতা কেটে মাদ্রাসার ভবন উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের রুবিও