পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:২২ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। গতকাল শনিবার মহাসপ্তমীতে চান্দগাঁও সাধুরপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ কমিশনার। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান পরিষদের প্রধান সমন্বয়কারী আশিস কুমার নাথ।

উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (এডমিন) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মাহতাবউদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান, উপপুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন এবং আশিষ কুমার নাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর শারদ শুভেচ্ছা নিয়ে পূজামণ্ডপে উপমন্ত্রী নওফেল
পরবর্তী নিবন্ধশারদীয় উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত আওয়ামী লীগ