পিপিপি ভিত্তিতে চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে নীতিগত অনুমোদন

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারিবেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)। গতকাল বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র চট্টগ্রামে প্রতিদিন বিপুল পরিমাণ পৌর বর্জ্য উৎপন্ন হয়। বর্জ্য সংগ্রহ, অপসারণ ও সংরক্ষণের জন্য উপযুক্ত ল্যান্ডফিলের (ভূমি ভরাট) স্বল্পতা চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। খবর বাসসের।

পিপিপির আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে, অন্যদিকে পৌর বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এতে বর্জ্য অপসারণের জন্য ল্যান্ডফিলে পাঠানোর পরিমাণ কমার পাশাপাশি নগর পরিবেশ আরও পরিচ্ছন্ন ও টেকসই করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অনুশীলনকালে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত
পরবর্তী নিবন্ধছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাই কোর্ট