চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে চলমান ব্রেস্ট ক্যানসার সচেতনতা কর্মসূচির আওতায় গতকাল বন্দর থানা প্রাঙ্গনে পিংক বাসে ভ্রাম্যমাণ স্ক্রিনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নাজমা মাহবুবের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল এই কার্যক্রম পরিচালনা করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. লিপিকা ত্রিপুরা, ডা. সামিয়া বিনতে কবির, ডা. তাসনিম তাবাসুম এবং ডা. তাজরিয়ান সুলতানা সাঈদা।
এসময় থানা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সিএসসিআর–এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. সারওয়ার আহমেদ, সিএসসিআরের ভারপ্রাপ্ত এজিএম আজিজুর রহমান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম খোরশেদ, রেজাউল ইসলাম, সিএসসিআরের কর্মকর্তা মানিক বড়ুয়া, রতন আলী।
স্ক্রিনিং কার্যক্রমে অংশগ্রহণকারী রোগীরা ছাড়কৃত মূল্যে বিভিন্ন পরীক্ষা, বিনামূল্যে টিউমার বোর্ডের পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অপারেশনের সুবিধা পাবেন।












