পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা নিশ্চিতে কাজ হচ্ছে

বান্দরবানে পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বান্দরবানে পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ৫ অর্জনকারী ৯০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বুধবার পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরামনি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষাবান্ধব।

শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। নিজের ও দেশের স্বার্থে শিক্ষার্থীদের আরও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি সাঈদ
পরবর্তী নিবন্ধতিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস