পাঠাগারকে পরিণত করতে হবে প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধির মাধ্যম হিসাবে

রাউজানে আলোচনা সভায় লায়ন তপন কান্তি

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৯ পূর্বাহ্ণ

রাউজানের পশ্চিম গুজরার আপন পাঠাগারের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে লায়ন তপন কান্তি সরকার বলেছেন, পাঠাগার এখন শুধু বই সংবাদ পত্র রাখার ঘর নয়। এটি এখন তথ্য প্রযুক্তি চর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মাধ্যমে বিশ্বকে জানা ও নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গতকাল শুক্রবার পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা টুটুন মহাজন। পাঠাগারের প্রতিষ্ঠাতা শেখর ঘোষ আপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫বি ঢাকা জোন চেয়ারম্যান লায়ন গীতা রানী সরকার, নারী নেত্রী রেখা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেলম্যানেজার তাপস সরকার, সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজন। বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক যিশু সেন, সমাজ সেবক মিলন কান্তি ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন নিশিতা চক্রবর্তী, সঞ্চিতা বিশ্বাস, খোকন ভট্টাচার্য, জ্যাকব ঘোষ, ঋত্বিক দেওয়ানজী, শিপ্রা দে, প্রীতম, শুভ, রাফি, রিশন, সোহেল,লাভলু, বাপ্পা, আখিঁ, অর্পিতা বিশ্বাস, নবনীতা, অবন্তিকা, ভূমিকা, চৈতি, উর্মি, শর্মি, জয়ন্তী, গায়ত্রী প্রমুখ। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি পাঠকদের বই উপহার, কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসেবানিকেতনের একুশ স্মরণ
পরবর্তী নিবন্ধশানু বেগমের হাতে নতুন ঘর হস্তান্তর