পশ্চিম মাদারবাড়ীতে প্রয়াত বিএনপি নেতার দোয়া মাহফিল

| বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদরঘাট থানা বিএনপির প্রয়াত যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বাদ আসর পশ্চিম মাদারবাড়ী যুঁগী চাঁদ মসজিদে এই মাহফিল ও সংক্ষিপ্ত স্মরণ সভা সম্পন্ন হয়। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী সালাউদ্দিন, নুর উদ্দিন হোসেন নুরু, মহানগর বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু এবং মহানগর জাসাস আহ্বায়ক এম এ মুসা বাবলু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্য সচিব তসলিম উদ্দিন, সদরঘাট থানা বিএনপির সাবেক সহসভাপতি নাসিরুদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, ২৯নং ওয়ার্ড বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলী, রবিউল হোসেন ও সুমন মাহমুদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত, ৩ বাসকে জরিমানা
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি